নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রবিবার আগরতলা বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির কমিটির পক্ষ থেকে
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাম ঠাকুর সেবা মন্দিরে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে সহ মন্দির কমিটির কর্মকর্তাবৃন্দ।
এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে বলেন, বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে এখানে একটি মাল্টি স্টোরিস বিল্ডিং তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অগণিত ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় এই বিল্ডিংটি তৈরি করা হবে হলেও তিনি জানিয়েছেন।
