ঊনকোটি, ৪ আগস্ট :- ঊনকোটি জেলা পরিসদের ছয় নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিমল কর এবং সরোজিনী গ্রাম পঞ্চায়েতের সবকয়টি আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে চৌঠা আগস্ট রবিবার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মন্ত্রী টিংকু রায় বাড়ি বাড়ি প্রসারে বের হন।
সরোজিনী গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচারাভিযানে মন্ত্রী টিংকু রায় এবং ছয় নং ঊনকোটি জেলা পরিসদের প্রার্থী বিমল কর ছাড়াও উপস্থিত ছিলেন যুব মোর্চা চন্ডীপুর মন্ডলের সভাপতি বাবলু দেব, বিজেপি চন্ডীপুর মন্ডলের সাধারণ সম্পাদক ত্রিলোকেশ্বর সিনহা, বিজেপি নেতা সন্দীপ কুর্মী, স্থানীয় বিজেপি নেতা উজ্জ্বল কুর্মী সহ আরও অন্যান্য নেতৃত্বরা।
উল্লেখ্য, ছয় নং ঊনকোটি জেলা পরিসদের বিজেপি দলের প্রার্থী বিমল করকে এইবার প্রথম বিজেপি দল জিলা পরিসদে প্রার্থী করেছে। বিমল কর বর্তমান বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য। দীর্ঘদিনের বিজেপি দলের সক্রিয় কর্মী হিসেবে গোটা ঊনকোটি জেলায় পরিচিত মুখ বিমল কর। কৈলাসহরের বিজেপি দলের প্রবাদ প্রতিম প্রয়াত সন্তোষ দেবরায়ের অতি ঘনিষ্ঠ এবং ছায়া সংগী ও অতি বিশ্বস্ত ছিলেন বিমল কর।
রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের সাথে বিমল করের পারিবারিক সম্পর্ক রয়েছে খুব ভালো এবং মন্ত্রীর অতি ঘনিষ্ঠ বলেও সবার জানা রয়েছে। বহু ঘাত প্রতিঘাতের পরেও বিমল কর বিজেপি দলের ঝান্ডা হাত ছাড়া করেন নি। এমন মানুষকে বিজেপি দল ঊনকোটি জেলা পরিসদে প্রার্থী করায় দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষরা ও খুবই খুশী। বিমল কর এক সাক্ষাৎকারে জানান যে, ছয় নং ঊনকোটি জেলা পরিসদের আসনের অধীনে শ্রীরামপুর, হালাইরপাড়, রাংরুং, সরোজিনী, ফুলতলী এবং জারুলতলী এই ছয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। দল প্রার্থী ঘোষণা করার পর থেকে এখন অব্দি ছয়টি গ্রাম পঞ্চায়েতের সবার সাথে এক প্রস্থ দেখা সাক্ষাৎ এবং আলাপ আলোচনা হয়ে গেছে বলেও জানান বিমল কর। চৌঠা আগস্ট রবিবার সকাল সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মন্ত্রী টিংকু সরোজিনী গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচারাভিযান করেন। বাড়ি বাড়ি প্রচারাভিযান চলাকালীন মন্ত্রী টিংকু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, সরোজিনী গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যার নব্বই শতাংশই চা বাগান শ্রমিক। এই চা বাগান শ্রমিকদের জীবন যাত্রার উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণের জন্য বিগত পঁচিশ বছর সি.পি.আই.এম দল কিছুই করেনি। সরোজিনী গ্রামে ভালো রাস্তা ছিলো না। চা বাগান শ্রমিকদের থাকার মতো ভালো ঘর বাড়ি এবং শৌচালয় ছিলো না। রাজ্যে ২০১৮সালে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠার পর বিগত পাঁচ বছর বিজেপি দল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সরোজিনী গ্রামে যেসব উন্নয়ন করেছে সেটা ২৫বছরে সি.পি.আই.এম দল সরোজিনী গ্রাম পঞ্চায়েত এলাকায় করতে পারে নি। বাড়ি বাড়ি প্রচারাভিযানে স্থানীয় ভাবে কোনো ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে না বলেও মন্ত্রী টিংকু রায় জানান। কারন, বিগত ৫বছর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় যা যা উন্নয়ন করেছে তার নিরিখেই সাধারণ মানুষ ফের বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে বিজেপি দলের পঞ্চায়েত গঠন করবে বলে জানান মন্ত্রী টিংকু রায়
| ReplyForwardAdd reaction |

