মুখ্যমন্ত্রী ধামির অনুরোধে বিপর্যস্ত উত্তরাখণ্ডে কপ্টারে পর্যটক-পুণ্যার্থীদের উদ্ধারকাজ কেন্দ্রের

দেহরাদূন, ২ আগস্ট (হি. স.): একনাগাড়ে মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে। কেদারনাথ-সহ চারধাম যাত্রা পথেও অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। কেদারনাথ যাত্রাপথে আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধারের কাজ চলছে পুরোদমে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির অনুরোধে বিপর্যস্ত উত্তরাখণ্ডে কপ্টার পাঠিয়েছে কেন্দ্র। তাতেই পর্যটক-পুণ্যার্থীদের উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে।

জানা গেছে, বায়ুসনার চিনুক এবং এম ১৭ কপ্টার এদিন উদ্ধারকাজ শুরু করেছে। তবে কেদারঘাঁটিতে এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে খবর। উত্তরাখণ্ড-এ উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর জওয়ানরাও।