পাহাড়ে বসবাসকারী মানুষের জীবন অত্যন্ত কঠিন : কঙ্গনা রানাউত

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের শিমলা, কুল্লু ও মান্ডি। মৃত্যু হয়েছে ৪ জনের, বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি শুক্রবার সকাল পর্যন্ত। হিমাচলে প্রকৃতির রোষে মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত। তাঁর কথায়, পাহাড়ে বসবাসকারী মানুষের জীবন অত্যন্ত কঠিন।কঙ্গনা রানাউত শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আমাদের সকলের জন্য এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। পাহাড়ে বসবাসকারী মানুষের জীবন কঠিন। প্রতি বছর এই ধরনের ট্র্যাজেডি আসে এবং হিমাচল প্রদেশের মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত করে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত কিছুর জন্য রিপোর্ট নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, ত্রাণ তহবিলের মাধ্যমে আরও সহায়তা দেওয়া হবে। এখানে আমার কাজ শেষ হওয়ার পর, আমি হিমাচল পরিদর্শন করব, কঠিন সময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করবো।