News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বুধবার তেলেঙ্গানায় শপথ গ্রহণ, সকালেই রওনা দিচ্ছেন জিষ্ণু দেববর্মা
Image

বুধবার তেলেঙ্গানায় শপথ গ্রহণ, সকালেই রওনা দিচ্ছেন জিষ্ণু দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:
বুধবার সকালে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জিষ্ণু দেববর্মা। শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তিনি। উল্লেখ্য, তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এই প্রথম রাজ্যের কোনো নাগরিক রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন।

বুধবার সকাল আটটায় তেলেঙ্গানার উদ্দেশ্যে আগরতলা বিমানবন্দর থেকে রওনা দেবেন জিষ্ণু দেববর্মা। তারপর হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন সন্ধ্যার মধ্যেই তেলেঙ্গানা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে ১ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। পুনরায় ২ আগস্ট অথবা ৩ আগস্ট তিনি তেলেঙ্গানায় ফিরে আসবেন।

এদিকে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই মঙ্গলবার মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে মায়ের কাছে পূজো দিয়েছেন জিষ্ণু দেববর্মা। সঙ্গে ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বিধায়ক অভিষেক দেবরায়।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top