News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃদ্ধ অসুস্থ পিতার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে, পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ মহকুমা শাসকের
Image

বৃদ্ধ অসুস্থ পিতার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে, পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ মহকুমা শাসকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:
আবারো সামাজিক অবক্ষয়ের পুনরাবৃত্তি ঘটলো। বৃদ্ধ অসুস্থ বাবার উপর অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা আবারো পরিলক্ষিত হল।  জানা গেছে ,আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকার রাজেন্দ্র বিশ্বাসকে গত ২-৩ মাস আগে উনার ছোট ছেলে মন্টু বিশ্বাস মারধর করে এবং কোমর ভেঙ্গে দেয়। তারপর থেকে রাজেন্দ্র বিশ্বাস বিছানায় শয্যাশায়ী হয়ে যান।  ওনার স্ত্রীসহ উনার ছেলে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে ঘরে উলঙ্গ করে বেঁধে রাখে।

স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে অসুস্থ ও রাজেন্দ্র বিশ্বাসকে ওনার বড় ছেলে তাপস বিশ্বাসের কাছে দিয়ে দেয় সেবা-যত্ন করার জন্য। এই অবস্থায় মঙ্গলবার দুপুরে রাজেন্দ্র বিশ্বাসের বড় ছেলে তাপস বিশ্বাস অসুস্থ বাবাকে উলঙ্গ অবস্থায়  নিজ বাড়িতে এনে ফেলে রেখে যায়। ঘটনাটি চাউর হতেই  স্থানীয় এলাকাবাসীরা সহ পঞ্চায়েত সদস্যরা ছুটে আসেন। এই ঘটনার খবর যায় সদর মহকুমা শাসকের কাছে।

সদর মহকুমা শাসকের নির্দেশে ছুটে আসেন বিক্রমনগর এর তহসিলদার এবং আমতলী থানার পুলিশ। মঙ্গলবার আবারও অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসের এই দৃশ্য দেখতে পেয়ে সকলেই  হতবাক হয়ে যায়। পরে পুলিশকে দেখে তাপস বিশ্বাস ভয়ে নিজের বাবাকে আবার তার বাড়িতে নিয়ে যায়। যতদূর জানা গেছে, এই ঘটনায় বিক্রমনগর তহসিলদার এর পক্ষ থেকে আগামীকাল সদর মহকুমা শাসকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে। তারপরেই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকার মানুষ দাবি তুলছে সমাজে এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না । রাজেন্দ্র বিশ্বাস সহ উনার দুই ছেলে মন্টু বিশ্বাস এবং তাপস বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। মহকুমা প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে আছে গোটা এলাকার মানুষ।

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top