News Flash

  • Home
  • দেশ
  • অমরনাথ যাত্রা চলছে নির্বিঘ্নেই, ৩১ দিনে দর্শন ৪.৬৬ লক্ষাধিক পুণ্যার্থীর
Image

অমরনাথ যাত্রা চলছে নির্বিঘ্নেই, ৩১ দিনে দর্শন ৪.৬৬ লক্ষাধিক পুণ্যার্থীর

শ্রীনগর, ৩০ জুলাই (হি.স.): বার্ষিক অমরনাথ যাত্রা চলছে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নেই। বিগত ৩১ দিনে অমরনাথের পবিত্র গুহা দর্শন করেছেন ৪.৬৬ লক্ষাধিক পুণ্যার্থী। মঙ্গলবার সকালেই পুণ্যার্থীদের আরও একটি দল অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে। এক হাজার ৪৭৭ জন পুণ্যার্থীর একটি দল মঙ্গলবার সকালে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথ গুহা অভিমুখে রওনা দিয়েছেন। এই দলে ছিলেন ১,১৪২ জন পুরুষ, ২৫৪ জন মহিলা, তিনটি শিশু, ৬৬ জন সাধু ও ১২ জন সাধ্বী। এদের মধ্যে ৩৭৭ জন বালতাল ও ১,১০০ জন পহেলগাঁও রুটে যাত্রা করেছেন। ভোর ৩.২৫ মিনিট নাগাদ পুন্যার্থীরা বেস ক্যাম্প ছেড়ে রওনা হন। এরপর সকালের দিকে নিরাপত্তা বেষ্টনীতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top