নয়াদিল্লি, ২৩ জুলাই (হি. স.): মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন সংসদে প্রায় দেড় ঘণ্টা ধরে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে স্টার্টআপগুলির উপর থেকে ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। উদ্যোগপতিদের মুখে হাসি ফুটিয়ে মঙ্গলবার স্টার্টআপগুলির ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ প্রত্যাহারের ঘোষণা করেন সীতারমন।
উল্লেখ্য, ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ হল এমন একটি কর যা স্টার্টআপের বিনিয়োগ মূল্য যদি স্টার্টআপ কোম্পানির স্টকের বাজারমূল্যের থেকে বেশি হয়, তাহলে সেই নির্দিষ্ট স্টার্টআপের উপর এই কর বসানো হত ৷ অ্যাঞ্জেল ট্যাক্স বলতে আনলিস্টেড কোম্পানি বা স্টার্টআপের ওপর চাপানো সরকারি ট্যাক্সকে ধরা হয়। নতুন এই স্টার্টআপগুলি তহবিলের জন্য বাইরের থেকে অর্থ সংগ্রহ করে। কোনও কারণে এই অর্থ সংগ্রহের পরিমাণ বা মূল্যায়ন কোম্পানির ন্যায্য বাজার মূল্যের চে

