নির্মলাকে ধন্যবাদ জানালেন নাইডু, বাজেট নিয়ে খুশি অন্ধ্রের মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশের চাহিদাগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বাজেট পেশ হওয়ার পরই নিজের এক্স হ্যান্ডেলে চন্দুবাবু নাইডু লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের জনগণের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানাই।”চন্দ্রবাবু নাইডু যোগ করেছেন, “আমাদের রাজ্যের চাহিদাগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে একটি রাজধানী, পোলাভারম, ইন্ডাস্ট্রি এবং অন্ধ্রপ্রদেশের পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের দিকে মনোনিবেশ করার জন্য ধন্যবাদ। কেন্দ্রের এই সমর্থন অন্ধ্রপ্রদেশের পুনর্গঠনের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই প্রগতিশীল এবং আত্মবিশ্বাস বৃদ্ধিকারী বাজেট উপস্থাপনের জন্য আমি অভিনন্দন জানাই।”