News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসা পরিষেবায় আরেকধাপ এগিয়ে গেলো শান্তির বাজার জেলা হাসপাতাল
Image

চিকিৎসা পরিষেবায় আরেকধাপ এগিয়ে গেলো শান্তির বাজার জেলা হাসপাতাল

শান্তিরবাজার, ১৯ জুলাই: চিকিৎসা পরিষেবায় আরেকধাপ এগিয়ে গেলো শান্তির বাজার জেলা হাসপাতাল।

শান্তির বাজার জেলা হাসপাতালে এমন কয়েকজন চিকিৎসক রয়েছেন যারা প্রতিনিয়ত নিষ্ঠার সহিত কাজকরে লোকজনদের পরিষেবা প্রদানকরেযাচ্ছে। এইসকল মহান চিকিৎসক হলো শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রসনজিৎ দাস, ডাইবেটিস স্পেশালিষ্ট ডাক্তার শান্তুনু দাস, ডাক্তার অজয় পাল, ডাক্তার তমাল সরকার। 

তাদের প্রচেষ্টায় শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা অনেকটা এগিয়ে গেছে। এরইমধ্যে শুক্রবার শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নতির একটি চিত্র ফুটে উঠেছে। শান্তিরবাজার হাসপাতালে অস্থি বিভাগকে উন্নততর করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং। পথ দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাওয়ার জন্য এর বিশেষ প্রয়োজন ছিল।  

শুক্রবার জেলা হাসপাতালে নতুন ক্রয় করা অত্যাধুনিক সি আর্ম  মেশিন,ফ্রাকচার টেবিল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি সহযোগে জটিল হিপ জয়েন্ট আর্টিকুলেশান অপারেশন হল পঁচাশি বছর বয়স্কা মহিলার। যিনি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, সত্বেও চিকিৎসকরা ঝুঁকি নিয়ে সফল অপারেশন করেন। এই দিন আরও একজন সত্তর বছর বৃদ্ধের সফল হিপ সার্জারি হয়। 

এই বিষয়ে কৃতিত্বের দাবি রাখেন ডঃ বিনয় দেবনাথ, ডঃ নরেনজিৎ দাস , ডঃ অজয় পাল ও ডঃ শান্তনু দাস। এই ধরনের জটিল অস্ত্রোপচারের সফল হওয়ায় উচ্ছ্বসিত হাসপাতাল সুপার ডঃ জে এস রিয়াং। তিনি জানান এখন থেকে এই হিপ সার্জারির সুযোগ থাকবে জেলাস্তরেই। তিনি অপারেশন এর সংশ্লিষ্ট সমস্ত ষ্টাফদের অভিনন্দন জানান।

Releated Posts

পথ দুর্ঘটনা: বিএসএফের তৎপরতায় প্রাণে রক্ষা ২২ যাত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: উত্তর ত্রিপুরার জলাবস্তি এলাকায় এক পথ দুর্ঘটনায় ২২ জন যাত্রীবাহী একটি গাড়ি প্রায় ৫০ ফুট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

আগরতলা, ৪ এপ্রিল: কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় লোহা সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

জিরানিয়ার বামফ্রন্টের সভায় হামলা, ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল: জিরানিয়া বিধানসভা আসনের অন্তর্গত ললিতবাজার এলাকায় বামফ্রন্টের নির্ধারিত সভার আগে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।এদিকে,…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বকেয়া মেটানো সহ ১২ দফা দাবিতে গণ-ডেপুটেশনে জুটমিল যৌথ আন্দোলন কমিটি

আগরতলা, ৪ এপ্রিল: বকেয়া প্রাপ্য দ্রুত মেটানোর দাবিতে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top