লখনউ, ১৯ জুলাই (হি. স.) : মেডিকেল কলেজের তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা আজব সিং নামে এক রোগীর । উত্তর প্রদেশের জালাউন শহরের বাসিন্দা আজব সিং (৫০) নামে এক ব্যক্তির বুকে আঘাত লাগায়, স্থানীয় কিছু লোক সরকারি মেডিকেল কলেজে ভর্তি করেছিল। ভর্তির পর পরিবারের কোনো সদস্য মেডিকেল কলেজে তার সঙ্গে দেখা করতে আসেননি।শুক্রবার দুপুরে বৃষ্টি হচ্ছিল সেই সময় আজব সিং ভবনের ছাদে উঠে তৃতীয় তলা থেকে লাফ দেন। সেখানকার কর্মীরা তাকে ঝাঁপ দিতে দেখে সঙ্গে সঙ্গে প্রশাসনের আধিকারিকদের খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য জরুরি বিভাগে ভর্তি করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কোতোয়ালির ইনচার্জ ইন্সপেক্টর অজয় ব্রহ্ম তিওয়ারি জানান, রোগীর ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ইন্সপেক্টরকে পাঠানো হয়েছিল। তার পরিবারের সদস্যদের এখনও খোঁজ পাওয়া যায়নি।

তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু মেডিকেল কলেজে ভর্তি রোগীর
Tags:


















