আগরতলা, ১০ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার নোনাছড়া সহ বিভিন্ন এলাকায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদিও প্রশাসনিক হস্তক্ষেপে বা তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এরপরেও আতঙ্ক বিরাজমান।
প্রসঙ্গত, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে পানীয় জল সব ব্যাপারেই সমস্যা তৈরি হয়ে আছে। এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার নোনাছড়া সহ বিভিন্ন এলাকায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ওই বিধানসভার কেন্দ্রের বিভিন্ন জনজাতি এলাকাগুলিতে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নতুন কিছু নয়। মূলত বর্ষার মরশুমে অপরিশ্রুত পানীয় জল এবং মশার প্রাদুরভাবে এই জলবাহিত রোগের আক্রমণ হতে বেড়ে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

