News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধি, অনুমোদন এনএমসির
Image

আগরতলা সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধি, অনুমোদন এনএমসির

আগরতলা, ২৯ জুন: আগরতলা সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধি করার অনুমোদন দিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। আজ সামাজিক মাধ্যমে এই খুশির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন সামাজিক মাধ্যমে তিনি বলেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির জন্য ১০০ থেকে ১৫০ আসনে বাড়ানোর অনুমোদন দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এটি একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। কারণ, এই সিদ্ধান্তে ত্রিপুরার উচ্চাকাঙ্ক্ষী ছাত্র ছাত্রীদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে আরও সুযোগ প্রদান করা হয়েছে। 

পাশাপাশি এই সিদ্ধান্তে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তাছাড়া, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিন তিনি বলেন, বর্তমান শিক্ষা বর্ষ থেকে এটি কার্যকর হবে। এই আসন সংখ্যা বৃদ্ধি আমাদের রাজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা, কারণ এর ফলে আমাদের রাজ্যের ছাত্র-ছাত্রীদের চিকিৎসক হবার স্বপ্ন পূরণ যেমন ঘটবে, তেমনি রাজ্যের চিকিৎসকের সংকট দূর করার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগের ক্ষেত্রে সহায়ক হবে।

মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ) মানিক সাহার নির্দেশে রাজ্যের জনগণকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দায়বদ্ধতার সঙ্গে কাজ করে চলেছে। এরই অঙ্গ হিসেবে ধারাবাহিকভাবে রাজ্য সরকার সুপার স্পেশালিস্ট স্পেশালিস্ট সহ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া জারি রেখেছে। পাশাপাশি এমবিবিএস, পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) সহ চিকিৎসাবিদ্যা অধ্যয়নের সুযোগ্য বৃদ্ধি করার ক্ষেত্রে রাজ্য সরকার নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top