ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে জনগণের কাছে সঠিক এবং গুণমান সম্পন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সচেষ্ট দপ্তর : মন্ত্রী

আগরতলা, ৩০ মে: ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে জনগণের কাছে সঠিক এবং গুণমান সম্পন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সচেষ্ট রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর। আজ দুপুরে উষাবাজার সংলগ্ন পাইওনিয়ার আটা মিল পরিদর্শনে গিয়ে একথা বলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে  পিডিএস সিস্টেম চালু নেই। কিন্তু ত্রিপুরার পিডিএস সিস্টেম খুব শক্তিশালী। জনগণ নায্যমূল্যের দোকানের মাধ্যমে কম দামে জিনিস পাচ্ছেন।

এদিন তিনি বলেন, রাজ্যে বিভিন্ন কলকারখানা হওয়ার সুবাদে প্রচুর বেকার যুবকরা কাজ করতে পারছেন। আগামীদিনে রাজ্যে আরও কলকারখানা তৈরী হলে বেকারত্ব হ্রাস পাবে।