News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
Image

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২৫ মে: ত্রিপুরা ব্যাডমিন্টন খেলোয়াড়দের খেলা থেকে বঞ্চিত করার  প্রতিবাদে কাঁসারি পট্টি শান্তি হোটেল সংলগ্ন ব্যাডমিন্টন এসোসিয়েশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন খেলোয়াড়রা। পাশাপাশি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

ঘটনার বিবরণে জনৈক খেলোয়ার বলেন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার অনুমোদিত রাজ্যের ব্যাডমিন্টন সংস্থাকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছিল। জাতীয় স্তরে প্রতিযোগিতায় রাজ্যের দল পাঠালে ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদেরকে অবৈধ ঘোষণা করে।পাশাপাশি দিল্লির পাটিয়ালা হাইকোর্টে একটি মামলা ঠুকে দেয় তাদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে সরব ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহার পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন খেলোয়াড়রা। 

পাশাপাশি তারা দাবি করে সঞ্জীব সাহার নেতৃত্বে যে কমিটি আছে তা নির্বাচন চলাকালীন করা হয়েছে যা অবৈধ। এবং সঞ্জীব সাহা সহ কমিটির সকল সদস্যদের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই কমিটির বিরুদ্ধে অর্থনৈতিক একাধিক অভিযোগ রয়েছে এবং কোর্টে ইতিমধ্যে মামলা করা হয়েছে বলেও জানান তারা। 

Releated Posts

এডিসি এলাকা বিজেপি মুখী, মানুষের আস্থা স্পষ্ট : কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল:  বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে…

ByByReshmi Debnath Apr 6, 2026

উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন। ভারতীয় জনতা পার্টির নীতি আগে…

ByByReshmi Debnath Apr 6, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি

বিশালগড়, ৬ এপ্রিল: বকেয়া বিলের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসের এজিএম মৃত্যুঞ্জয় দাসকে ঘেরাও করলেন ইলেকট্রিক ঠিকাদাররা।…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top