ঝুনঝুনু, ১৫ মে (হি.স.): রাজস্থানের ঝুনঝুনুর কোলিহান তামার খনিতে লিফট ভেঙে যে ১৪ জন আটকে পড়েছিলেন তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে ঝুনঝুনুর কোলিহান তামার খনিতে আটকে ছিলেন পিএসইউ হিন্দুস্তান কপার লিমিটেডের একটি ভিজিল্যান্স দলের কর্তা ও সদস্য-সহ মোট ১৪ জন। সবাইকে বুধবার সকালে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। তবে তিনজন গুরুতর আহত হয়েছন। তাঁদের জয়পুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝুনঝুনু সরকারি হাসপাতালের নার্সিং স্টাফ শিশরাম বলেছেন, “কয়েকজনের হাত এবং কারও পায়ের হাড় ভেঙেছে। তবে সবাই নিরাপদ। তিনজন গুরুতর আহত হয়েছেন, বাকিরা সবাই নিরাপদ। একটি মইয়ের সাহায্যে উদ্ধার অভিযান করা হয়েছে।” ঝুনঝুনু সরকারি হাসপাতালের ডাঃ প্রবিন শর্মা বলেছেন, “খনিতে আটকে পড়া সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাতাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং জয়পুরে রেফার করা হয়েছে।”
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা টুইট করেছেন, “ঝুনঝুনুর খেত্রিতে হিন্দুস্তান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফটের দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে একটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছনোর এবং ত্রাণ কার্যক্রম দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

