News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিজ গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন স্বামীও
Image

নিজ গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন স্বামীও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ মে: মন্দির নগরী উদয়পুরের ফুলকুমারী কল্পতরু আশ্রম সংলগ্ন এলাকায় অগ্নিদগ্ধ হয়েছে এক দম্পতি। অগ্নিদগ্ধ মামন চক্রবর্তী ও তার স্বামী কার্তিক লাল চক্রবর্তী দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে ফুলকুমারী কল্পতরু আশ্রম সংলগ্ন এলাকার মামণ  চক্রবর্তী(৪২) নিজ গায়ে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধ হয়। পোড়া গন্ধ পেয়ে ঘরে এসে এই ঘটনা দেখতে পেয়ে অগ্নিদগ্ধ স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন স্বামী কার্তিক লাল চক্রবর্তী। ঘটনার পর স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়।

অগ্নিদগ্ধ মামন চক্রবর্তীর অবস্থা সংকট জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর গোমতী জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার শরীরের প্রায় ৯০ শতাংশ আগুনে ঝলসে গেছে। অবস্থা খুবই সংকটজনক হওয়ায় তাকে জরুরী ভিত্তিতে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে অগ্নিদগ্ধ কার্তিক লাল চক্রবর্তী বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিদগ্ধ স্ত্রীকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে তার দুটি হাতই আগুনে পুড়ে গেছে বলে জানা যায়। আর কে পুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top