কাশ্মীরে যৌথ অভিযানে সাফল্য, হেফাজতে জঙ্গি

শ্রীনগর, ১২ মে (হি. স.): তল্লাশি অভিযান চালিয়ে রবিবার সকালে কাশ্মীর থেকে এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। এই অভিযানে পুলিশের সঙ্গে ছিল সিআরপিএফের একটি বিশেষ দল এবং ভারতীয় সেনা।

জানা গিয়েছে যে ওই সন্ত্রাসবাদীর থেকে বন্দুক, গুলি এবং আরও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ওই জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত এবং সে কী মতলবে এখানে গা ঢাকা দিয়েছিল।