News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর এক পরিবার
Image

বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর এক পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল:
ভয়াবহ অগ্নিকণ্ড থেকে রক্ষা পেল শহরের রাজধানী হোটেল সংলগ্ন মরা চৌমুহনী এলাকার জনগণ। মঙ্গলবার সন্ধ্যা রাতে শর্ট সার্কিটের ফলে টাটা মোটরসের কর্ণধার স্বপন পালের বাড়িতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। যদিও নির্দিষ্ট সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। যার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাড়ির সদস্য সহ আশপাশ এলাকার নাগরিকেরা।

ঘটনার বিবরণে অগ্নি নির্বাপক দপ্তরের জনৈক কর্মী জানিয়েছেন, বাথরুমের ফলস সিলিং এর উপরে থাকা এসির তারে শর্ট সার্কিট এর ফলে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন যদি সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত না হতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগরে দুঃশাসনের অবসান হবেই, জনগণের জয় নিশ্চিত : সিপিআই(এম) প্রার্থী

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপ নির্বাচনে জনগণের জয় নিশ্চিত। মানুষ এখন মুক্তি চাইছে, আর দুঃশাসনের অবসান হবেই। আজ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top