আগরতলা, ১৪ এপ্রিল: নির্বাচনের আদর্শ আচরণ বিধি মানছে না শাসকদল। ভোটাধিকার প্রয়োগ করতে জনগনের মধ্যে ভয় কাজ করছে। এবিষয়ে ইন্ডি জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে শাসক দলের বিরুদ্ধে এমটাই অভিযোগ তুলেছেন রামনগর উপনির্বাচনের সিপিএমের প্রার্থী রতন দাস।
এদিন তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করছে। তাছাড়া, জয়পুর, দূর্গাচৌমুহনী সহ বিভিন্ন এলাকায় শাসক দলের তরফ থেকে টাকা বিলি করা হচ্ছে।
এদিন তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি মানছে না শাসকদল। পাশাপাশি ইন্ডি জোটের প্রচার সজ্জা ধ্বংস করে দিচ্ছে। এসব বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এসবের বিরুদ্ধে কোনও ব্যবস্হা গ্রহণ করছে না।

