ওয়ানাড, ১৪ এপ্রিল (হি. স.): রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো কেরলে। বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক পরিবারের ৩ সদস্যের।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে সকাল ছটা নাগাদ। মাইসোর থেকে গাড়িতে ফিরছিল পরিবারটি। ওয়ানাডের কাছে আচমকা একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। পুলিশ এবং স্থানীয়রা মিলে গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও তিনজন চিকিৎসাধীন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তদন্ত করছে পুলিশ।

