আমতলী থানার পুলিশ ও বিএসএফের যৌথ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার, ধৃত ১

আগরগলা, ১৪ এপ্রিল: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিএসএফ যৌথভাবে এক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও শুকনো গাঁজা উদ্ধার করে।সাথে বাড়ির মালিককে ও আটক করা হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে পান্ডবপুরের বাসিন্দা মিলন মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে।সেই মোতাবেক আজ পুলিশ ও বিএসএফের যৌথভাবে তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল।বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে।সাথে মিলন মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।