News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের হলদওয়ানিতে বিরোধীদের তীব্র আক্রমণ যোগী আদিত্যনাথের
Image

উত্তরাখণ্ডের হলদওয়ানিতে বিরোধীদের তীব্র আক্রমণ যোগী আদিত্যনাথের

দেহরাদূন, ১৩ এপ্রিল (হি.স.) : উত্তরাখণ্ডের হলদওয়ানিতে বিরোধীদের কড়া আক্রমণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি শনিবার নির্বাচনী প্রচারের উদ্দেশে উত্তরাখণ্ডের হলদওয়ানি একটি জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি বলেন, কংগ্রেস দেশের সমস্যার নাম যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমস্যা সমাধানে বিশ্বাস করে। দেশে সন্ত্রাস, নকশালবাদ, জাতপাত, দুর্নীতি ইত্যাদি সব সমস্যাই কংগ্রেসের দেওয়া দান। তিনি আরও বলেন, আজ অযোধ্যায় বিশাল রাম মন্দির নির্মাণ সফল হয়েছে, মনে হচ্ছে অযোধ্যায় ত্রেতাযুগ এসেছে।

শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হলদওয়ানির এমবি ইন্টার কলেজে নৈনিতাল-উধম সিং নগর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী অজয় ভাটের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী যোগী এদিন আরও বলেন, ভারতীয় জনতা পার্টি সমস্যা নয় সমাধানে বিশ্বাস করে। জামরানি ড্যাম সহ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড উভয় রাজ্যের সমস্যা এক ঝটিকায় সমাধান হয়েছে ধামীজির সঙ্গে বসে। তিনি বলেন, দেশের সমস্যার নাম কংগ্রেস। এই দল সারাজীবন সমস্যা দিয়েছে, তা হল সন্ত্রাসবাদ, নকশালবাদ, জাতপাত, দুর্নীতি, বিচ্ছিন্নতা। তিনি আরও বলেন যে পরিবর্তনশীল ভারত বিশ্ব মঞ্চে ১৪০ কোটি দেশবাসীকে সম্মানিত করছে।

Releated Posts

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top