অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে বিশালগড় সদর এ জয় অব্যাহত রেখেই এগোচ্ছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। যেমন সদর-এ, তেমনি বিশালগড়। দুই দলই অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে নিজেদের গ্রুপে টানা জয়ের মধ্যে রয়েছে। দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় অব্যাহত রেখে শেষ চারের লক্ষ্যে এগুচ্ছে। রানির বাজার ক্রিকেট গ্রাউন্ডের খেলায় বিশালগড় ১১০ রানের ব্যবধানে জিরানিয়া কে পরাজিত করেছে। ‌ টস জিতে বিশালগড় প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪৩.১ ওভার খেলে ২১৯ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে সৌরভ সূত্রধরের ৫৬ রান এবং সিদ্ধার্থ দেবনাথ এর ৪৮ রান উল্লেখযোগ্য। ‌ জিরানিয়ার অভয় দাস তিনটি উইকেট পেয়েছিল। জবাবে জিরানিয়া ব্যাট করতে নেমে ৩৬ ওভার খেলে ১০৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিশালগড়ের মৃন্ময় ভৌমিক ২৯ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে নেয় এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া, মানিক আহমেদ পেয়েছে দুটি উইকেট।

বিশালগড়ের জাঙ্গালিয়া গ্রাউন্ডে গ্রুপের অপর খেলায় সদর-এ ১৭২ রানের ব্যবধানে সোনামুরাকে পরাজিত করেছে। ‌ টস জিতে সদর-এ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪৫ ওভারে আট উইকেটে ২৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজদীপ দেবনাথ দুর্দান্ত শতরান পায়। রাজদ্বীপ ১২৩ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সোনামুড়া ১০০ রানে ইনিংস শেষ করে, ৪০.২ ওভার খেলে। সদর-এর কিষান সরকার ১৬ রানী সার্টিফিকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।