নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৫ এপ্রিল: অবৈধভাবে বিলেতি মদ নিয়ে যাওয়ার সময় পুলিশ ও টিএসআর বাহিনীর হাতে আটক হল অর্ধ লক্ষাধিক টাকার বিলেতি মদ। এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, কুমারঘাট থানার নাকা পয়েন্টের সামনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫৫ হাজার টাকার বিলেতি মত। প্রত্যেক দিনের ন্যায় কুমারঘাট থানার পুলিশ ও টিএস আর বাহিনীর যৌথ প্রয়াসে থানার নাকা পয়েন্টের সামনে আসা-যাওয়া গাড়িতে তল্লাশি চালানো হয়। বৈধ কাগজ পত্র না থাকলে জরিমানা করা হয়। এছাড়াও তল্লাশি চালিয়ে অবৈধ জিনিস বহনকারী গাড়িকে আটক করে অবৈধ জিনিসগুলিকে বাজেয়াপ্ত করা হয়।
বৃহস্পতিবার কুমারঘাট থানার ওসি নন্দন সাহার নেতৃত্বে গাড়ি তল্লাশিতে বসে কুমারঘাট থানার পুলিশ। সেখান থেকে তল্লাশীর মধ্য দিয়ে একটি অলটো গাড়ি থেকে উদ্ধার হয় ২৮৮ বোতল বিলেতি মদ। আটক করা হয় গাড়ি চালককে। ওসি জানান উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য আনুমানিক ৫৫লক্ষ টাকা হবে। মাদকদ্রব্য পাচারকারী গাড়ি ছাড়াও ধলাই জেলার মনু থানাধিন করমছড়ার বাসিন্দা হরির দেববর্মার ছেলে(৩৫) এর সুকুমার দেববর্মাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পাচারকার্যে ব্যবহৃত অলটো গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ মর্মে মাদক বিরোধী আইনে একটি মামলা হাতে নিয়েছে কুমারঘাট থানা।

