News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি খতিয়ে দেখতে জেনারেল অবজারভারের বৈঠক
Image

করিমগঞ্জে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি খতিয়ে দেখতে জেনারেল অবজারভারের বৈঠক

করিমগঞ্জ (অসম), ৫ এপ্রিল (হি.স.) : ৭ নম্বর করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ও নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা আয়ুক্ত কার্যালয়ে শুক্রবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ লোকসভা আসনের জেনারেল অবজার্ভার আইএএস আদিত্য কুমার আনন্দ এদিনের বৈঠক পরিচালনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন করিমগঞ্জের রিটার্নিং অফিসার আইএএস মৃদুল যাদব, হাইলাকান্দির জেলাশাসক তথা অ্যাসিট্যাণ্ট রিটার্নিং অফিসার আইএএস গৌতম নিসার্গ হিভারে এবং করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সমস্ত সেল ইনচার্জ।

এদিন করিমগঞ্জ ও হাইলাকান্দি দুই জেলার নির্বাচন আধিকারিকরা পোলিং স্টেশন, লজিস্টিক প্ল্যান, জোনাল ও সেক্টর প্ল্যান, এসভিইইপি, ভোটকর্মী প্রশিক্ষণ, স্ট্রং রুম, ভোটসামগ্রী বিতরণ, সুরক্ষা বাহিনী নিয়োগ প্রক্রিয়া, এক্সপেনডিচার মনিটরিং, কাউন্টিং ও পরিবহণ প্ল্যান ইত্যাদি বিষয় নিয়ে জেনারেল অবজার্ভারের সামনে তাঁদের বক্তব্য পেশ করেন।

প্রয়োজনানুসারে বৈঠকে জেনারেল অবজার্ভারও তাঁর গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করে বক্তব্য পেশ করেছেন। বৈঠকের আগে জেনারেল অবজার্ভার করিমগঞ্জ জেলার ম্যাসকট ‘কপি’-র প্রতিকৃতি উন্মোচন করেন। দুর্লভ প্রজাতির এই ল্যাঙ্গুরটি দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে পাওয়া যায়।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top