News Flash

Image

উত্তরাখণ্ডে গভীর খাদে গাড়ি, নিহত ২, আহত ১০

তেহরি, ৩১ মার্চ (হি. স.) : রবিবার উত্তরাখণ্ডে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তেহরি জেলার তহসিল গাজার দুয়াকোটি এলাকায় একটি টাটা সুমো খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও উদ্ধারকারী দল। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ গাজা থেকে চাম্বাগামী টাটা সুমোটি নিয়ন্ত্রণ হারিয়ে দুয়াকোটি গ্রামের কাছে গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয়রা খাদে নেমে আহতদের উদ্ধারের কাজ শুরু করে। পরে আসে উদ্ধারকারী দল। জানা গেছে, গুরুতর আহত হয়েছেন ৫ জন।

Releated Posts

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026

রাঁচিতে হোটেল ও বারে পুলিশের অভিযান, আটক ১৪

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): অনৈতিক কার্যকলাপের অভিযোগ এবং হোটেল ও বারগুলিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে…

ByByNews Desk Oct 4, 2026

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top