News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুপ্রবেশের অভিযোগে কিশনগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি
Image

অনুপ্রবেশের অভিযোগে কিশনগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি

কিশনগঞ্জ, ৩১ মার্চ (হি. স.) : অনুপ্রবেশের অভিযোগে ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক সহ ২ জন। শনিবার রাতে কিশনগঞ্জের দিঘলব্যাংক বাজারে এসএসবির-১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

রবিবার এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শফিউল আলম (৫৫), আদি বাড়ি বাংলাদেশে। অপরজন মালদার মহম্মদ মুখলেশ্বর(৩০)। শফিউল বর্তমানে আমেরিকার নাগরিক। ১৭ বছর ধরে আমেরিকায় রয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

এসএসবি-১২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট বর্জিত সিং খবর পান, একজন বাংলাদেশি নাগরিক দিঘলব্যাংক বাজারে প্রবেশ করেছেন। এরপর এসএসবির বিশেষ দল দিঘলব্যাংক বাজার থেকে ওই বাংলাদেশিকে আটক করে। শফিউলের থেকে দেশ-বিদেশের নয়টি ক্রেডিট, ডেবিট, ক্যাসিনো কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া আমেরিকার নিউজার্সির অটো ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন ধরনের নথিপত্র উদ্ধার হয়েছে।তল্লাশি চালিয়ে বাংলাদেশির থেকে আমেরিকান ডলার, নেপালের মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। শফিউল জানিয়েছেন, ১৭ বছর ধরে আমেরিকায় আছেন তিনি। ওই বাংলাদেশি নাগরিক নেপাল হয়ে কেন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন, তার তদন্ত করছে দিঘলব্যাংক থানা।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top