News Flash

Image

করিমগঞ্জের বৈঠাখালে বেপ‌রোয়া অটোর ধাক্কায় হতাহত চার

পাথারকান্দি (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন বৈঠাখালে বেপ‌রোয়া অটো-রিকশার ধাক্কায় এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহত ব্যক্তিকে বছর ৬০-এর সরকুম আলি বলে শনাক্ত করা হয়েছে।

হৃদয়বিদারক ঘটনাটি সংঘ‌টিত হ‌য়ে‌ছে শুক্রবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ বাজা‌রিছড়া থানাধীন সলগই বাগান লা‌গোয়া ৮ নম্বর জাতীয় সড়‌কের বৈঠাখালব‌স্তি সংলগ্ন এলাকায়।

জানা গে‌ছে, লোয়াইর‌পোয়ার ক‌ড়িখাই এলাকার জনৈক হারান দাস দুরন্ত গতিতে তার এএস ১০ ‌বি‌সি ০৩০৭ নম্ব‌রের অটো-রিকশা নিয়ে পাথারকা‌ন্দি ‌থেকে লোয়াইর‌পোয়া যাচ্ছিল। বৈঠাখালব‌স্তি সংলগ্ন এলাকায় গিয়ে জাতীয় সড়‌কের পাশ দি‌য়ে হেঁটে যাচ্ছিলন স্থানীয় বাসিন্দা সরকুম আলি, কা‌র্তিক র‌বিদাস, শংকর পাসি এবং তাদের এক সঙ্গী পুথনি চাবাগানের বাসিন্দা। দুরন্ত অটোটি গিয়ে একাধারে চারজনকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন সরকুম আলি। অন্যরা অল্পবিস্তর আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনা সংগঠিত করে অটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক হারান দাস। কিন্তু তার পিছু ধাওয়া করে হ‌রিবাসর এলাকায় পাকড়াও ক‌রে উত্তম–মধ্য়ম দি‌য়ে আট‌কে রা‌খেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে ছুটে যায় বাজারিছড়া থানার পুলিশ। পুলিশ স্থানীয় জনতার সহায়তায় আহত‌ তিনজনকে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য মাকুন্দা হাস‌পাতালে পঠিয়েছেন। ময়না তদন্তের জন্য নিহত সরকুম আলির মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top