কলকাতা, ২৯ মার্চ (হি.স.) : ভারতীয় দলের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে টপকে গেলেন আইলিগের আইজল এফসি ফুটবলার লালরিনজুয়াল লালবিয়াকনিয়া। বর্তমানে আই লিগে চমক দেখিয়ে ১৮ ম্যাচ খেলে করে ফেলেছেন ১৫টি গোল। আগে রফির পাশাপাশি ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর ঝুলিতে ছিল ২৩ ম্যাচে ১৪টি গোল। এবার তাদের টপকে গেলেন আইজলের এই দাপুটে ফুটবলার। ক্লাব ফুটবলের ক্ষেত্রে কলকাতা ময়দানের মোহনবাগান ও ইস্টবেঙ্গল ছাড়া জিন্দালের বেঙ্গালুরু এফসিতে ও যথেষ্ট সফল এই ফুটবলার। আই লিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগেও সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
2024-03-29

