নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২৩ মার্চ: রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। বন ধ্বংস হয়ে যাওয়ার ফলে পরিবেশের উপর এর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। রাজ্য সরকার প্রতিবছর বনজ সম্পদ রক্ষার জন্য নানা কর্মসূচি গ্রহণ করলেও কার্যত এধরনের প্রয়াসকে রীতিমতো চ্যালেঞ্জে জানিয়ে প্রতিনিয়ত বনধ্বংস করে চলেছে বনদস্যুরা।
গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে চিরাই সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি আটক কর কদমতলা থানার পুলিশ। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এই বিষয় কদমতলা থানার এসআই জগদানন্দ গোস্বামী জানান গতকাল গভীর রাতে উনাদের কাছে খবর আসে, ওই খবরের ভিত্তিতে মহাকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, কদমতলা থানা ওসি জয়ন্ত দেবনাথ সহ উনি তারাপুর কালাচাঁদ আশ্রমের উত্তর দিকে গিয়ে দেখতে পান টিআর০২ডি১৫০৪ নম্বরের একটি চিরাই সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।
তখন উনারা চারিদিকে খোঁজাখুঁজি করেও কাউকে পাননি। ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করে কদমতলা থানায় নিয়ে আসে পুলিশ। গাড়িটিতে ৩০-৩৫ পিস সেগুন কাঠ বোঝাই রয়েছে যার বাজার মূল্য ৫০-৬০ হাজার টাকা হবে বলে তিনি জানিয়েছেন। আটক সেগুন কাঠ বোঝাই গাড়িটি আজ সকল আইনে প্রক্রিয়া শেষে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

