লখনউ, ২২ মার্চ (হি.স.) : শুক্রবার থেকে শুরু হতে চলা আইপিএলে ল্যাঙ্গারের নতুন অভিজ্ঞতা হতে চলেছে। গত বছর চুক্তির মেয়াদ শেষে ফ্লাওয়ারকে বিদায় জানিয়ে সেই জায়গায় লখনউ সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ ল্যাঙ্গারকে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ বলেছেন, ‘আইপিএলের এবারের আসরটা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কারণ মে মাসের শেষ সপ্তাহে আইপিএলের পর্দা নামবে আর সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে জুনের প্রথম দিকেই। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোকে আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে মে মাসের প্রথম সপ্তাহে। ক্রিকেট বোর্ডগুলো তাই এবারের আইপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপ স্কোয়াড দেবে।’

