News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ২
Image

ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ২

আগরতলা, ২১ মার্চ: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে দামছড়া থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সাথে দুইজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা হবে বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে রাজ্যে বিপুল পরিমাণ নেশা সামগ্রী প্রবেশ করবে। সেই মোতাবেক আইজল থেকে রাজ্যে প্রবেশের পথে টিআর০১বিজি০৩১৪  নম্বরের  যাত্রীবাহী বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।  বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা হবে বলে জানিয়েছেন। 

 এদিন তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন, রানীরবাজারের বাসিন্দা কৃষ্ণচন্দ্র সিংহ ও বিশালগড়ের বাসিন্দা মোহাম্মদ হোসেন। তাঁদের বিরুদ্ধে দামছড়া থানায় এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top