News Flash

Image

খোয়াই জেলায় মোট ভোটার রয়েছে ২,৫৪,৪০১ জন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ মার্চ: খোয়াই জেলাশাসকের নতুন কনফারেন্স হলে  লোকসভা নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।  এই সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলাশাসক পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের খোয়াই জেলার নির্বাচনের সমস্ত প্রস্তুতি তুলে ধরেন।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন বলেন, খোয়াই জেলা পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের মধ্যে পড়েছে।লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া। খোয়াই জেলায় সর্বমোট ছয়টি বিধানসভা কেন্দ্রে রয়েছে।জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে ৩০৭ টি পোলিং স্টেশন রয়েছে। খোয়াই জেলায় মোট ভোটার রয়েছে ২,৫৪,৪০১ জন। তার মধ্যে রয়েছে পুরুষ ভোটার ১,২৭,৩৭০ জন এবং মহিলা ভোটার ১২৬৬৭০জন। ডিফেন্স ভোটারের সংখ্যা ১০২৭ জন, প্রতিবন্ধী ভোটার সংখ্যা ১৩১৫ জন, ৮০ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ১৭৩৬ জন।জেলায় নির্বাচনীয় কাজে নিযুক্ত করা হয়েছে সেক্টর অফিসার ১০০ জন।পুলিশ সেক্টর অফিসারের ৫০ জন এবং সিভিল সেক্টরে ৫০ জন।

তিনি আরো জানান, জেলায় ৩০৭টি পোলিং স্টেশন রয়েছে। নির্বাচনের মাধ্যমে মহিলাদের স্বশক্তিকরণ ও ক্ষমতায়ন প্রয়োজন। সেই লক্ষ্যে খোয়াই জেলার ১৩টি পোলিং স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। এই পোলিং স্টেশন গুলি মহিলাদের দ্বারা পরিচালিত হবে। এই কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে মহিলা আরক্ষা কর্মীরা। ৬টি পোলিং স্টেশন দিব্যাঙ্গজনদের মাধ্যমে পরিচালিত হবে। ৬টি পোলিং স্টেশন যুবক দ্বারা পরিচালিত হবে। জেলায় ১৩টি মডেল পোলিং স্টেশন করা হয়েছে। এই পোলিং স্টেশন গুলিতে পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, হুইল চেয়ার, হেল্প ডেক্স সমস্ত বুথে ব্যবস্থা করা হবে। মহিলাদের দ্বারা পরিচালিত পোলিং স্টেশন জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুইটি করে পোলিং স্টেশন করা হয়েছে। তিনি আরো জানান,অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

খোয়াই জেলায় ৮ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নির্বাচনীয় কাজে নিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে বিএসএফ পাঁচ কোম্পানি এবং সিআরপিএফ তিন কোম্পানি। তেলিয়ামুড়া মহকুমার জন্য তিন কোম্পানির সিআরপিএফ চাকমাঘাট, মুঙ্গিয়াকামি ও এসি পাড়ায় তিনটি স্থানে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাঁচ কোম্পানির বিএসএফ হয়েছে খোয়াই ইংলিশ মিডিয়াম স্কুলে, বেহালাবাড়ি, খোয়াই দুর্গানগর, তেলিয়ামুড়া আইটিআই কলেজ, এবং তুইছিন্দ্র এলাকায়। তাছাড়া খোয়াই জেলায় সর্বমোট ১৮টি নাকা খোলা হয়েছে। তাছাড়া খোয়াই জেলার দুইটি মহকুমা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে স্ট্রং রুম করা হয়েছে। স্ট্রং রুমগুলিতে ভোট সামগ্রী রাখার প্রতিষ্ঠানটি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে। রাতে কোন সভা ও প্রচার চালানো যাবে না। ভুয়া সংবাদ আটকানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া গুলিতে নজরদারি করা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব জানান, লোকসভ নির্বাচন শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

খোয়াই জেলাতে আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে গিয়েছে। তাছাড়া রয়েছে রাজ্যের টি এস আর জোয়ান ও পুলিশ। প্রতিদিন জোরদার রোডমার্চ চলছে জেলার সর্বত্র স্থানে।যাতে করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সঠিকভাবে ব্যবহার করা যায়। সমস্ত পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে নাকা এবং রাস্তায় অপরাধমূলক ঘটনা  ঘাটলে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সভার আগে মান্দাইয়ে তিপরা মথায় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন শতাধিক ভোটার

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তারই মাঝে ১৬ মান্দাই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড়সড়…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল

বিশালগড়, ৭ এপ্রিল: বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের প্রায় এক হাজার মিটার জমি জবরদখল করে পাকাপোক্ত নির্মাণ করে ব্যবসা…

ByByReshmi Debnath Apr 7, 2026

১৭ এপ্রিলের পর এডিসিতে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: রুনিয়েল দেববর্মা

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের প্রচারে জোরদার গতি লক্ষ্য করা যাচ্ছে। ১২ এপ্রিলকে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে

ধর্মনগর, ৭ এপ্রিল: উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল ধর্মনগরে। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top