পাচারকালে ১২ লক্ষাধিক টাকার কফসিরাপ সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ মার্চ: ত্রিপুরায় পাচা‌রের প‌থে অনলাই‌নের সামগ্রী বোঝাই বেসরকা‌রি সেফ এক্স‌প্রেস ট্রান্স‌পোর্ট সংস্থার এক‌টি ক‌ন্টেনার গা‌ড়ি থে‌কে  বিপুল প‌রিমান নেশা জা‌তীয় ফে‌ন্সি‌ডিল কফ সিরাফ বাজেয়াপ্ত হল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে। এ কা‌ন্ডে জ‌ড়িত থাকার দা‌য়ে আটক করা হয়ে‌ছে ল‌রি চালককে।

জানা গে‌ছে, বুধবার সকা‌লে এএস০১-আর‌সি-১১৯৮ নম্ব‌রের এক‌টি ক‌ন্টেনার গা‌ড়ি গুয়াহা‌টি থে‌কে আট নং জাতীয় সড়ক ধ‌রে ত্রিপুরায় পৌঁছার উদ্দে‌শ্যে অস‌মের শেষ প্রা‌ন্তের চুরাইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ ‌পো‌স্টে পৌঁছালে গা‌ড়ি‌টি‌তে দলবল নি‌য়ে যথারী‌তি তল্লা‌শি চালান গেট ইনচার্জ প্রণব মি‌লি।

এ‌তে বি‌ভিন্ন সামগ্রীর প‌্যা‌কে‌টের আড়াল থে‌কে ১২ কার্টু‌নে ১২০০ বোতল নেশা জাতীয় ফে‌ন্সি‌ডিল কফসিরাফ বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজারী মূল্য প্রায় ১২ লক্ষা‌ধিক টাকার মত হ‌বে।

এ কা‌ন্ডে উক্ত ল‌রির চালককে পাকড়াও ক‌রে‌ছে পু‌লিশ। তার নাম অম‌রেন্দ্রলাল দেববর্মা।বা‌ড়ি ত্রিপুরায়। ধৃতের বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ। ধৃত‌কে বৃহস্প‌তিবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।