News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ পুত্রের সন্ধানে  উত্তর জেলা পুলিশ সুপারের শরণাপন্ন মা
Image

নিখোঁজ পুত্রের সন্ধানে  উত্তর জেলা পুলিশ সুপারের শরণাপন্ন মা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মার্চ: এক মা তার নিখোঁজ হওয়া পুত্রের সন্ধানে উত্তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী শরণাপন্ন হয়। ঘটনার বিবরণে জানা যায়, পদ্মপুরের ত্রিপুরেশ্বরী শিশু মন্দির বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র দেবরাজ দে(১০) গত ৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটা থেকে নিখোঁজ। তার মা বেবি দে ছেলেকে পাওয়ার জন্য এক মাস যাবত ধর্মনগর থানায় বার বার আসার পরও যখন থানার থানা বাবুরা নানা রকম কাজ দেখিয়ে উনাকে প্রত্যাখ্যান করে গেছে। শেষে নিরুপায় হয়ে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী শরণাপন্ন হয়েছে ছেলেকে ফিরে পাওয়ার জন্য।

দেবরাজ এবং তার এক বন্ধু দুজনে মিলে একটি রাস্তার কুকুরকে নিয়ে আসলে তা নিয়ে পাশের বাড়ির এক ভদ্রলোকের সাথে গন্ডগোল সৃষ্টি হয় ।লোকটি দেবরাজ এবং তার সাথের নাবালক ছেলেটিকে কুকুর চুরির অপরাধে কিছু চড়থাপ্পড় দিয়ে পদ্মপুর ক্লাবের হাতে তুলে দেয়।

ক্লাবের সদস্যরা তাদের শাসন করে দুই নাবালককে থানায় পাঠিয়ে দেয়। দেবরাজের মা ৯ ফেব্রুয়ারি খবর পায় যে দেবরাজের সাথের ছেলেটিকে থানা থেকে তার মা গিয়ে ছুটিয়ে নিয়ে এসেছে। নিজের ছেলেকে ফিরে পাবার জন্য বেবি দে থানায় ছুটে যায়। কিন্তু তখন খানা কর্তৃপক্ষ বেবিদের ছেলে দেবরাজকে দিতে অপারগ হয়।

অনেক দৌড়াদৌড়ির পর বেবি দে ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। তারপর থেকে শুরু করে প্রতিদিন থানায় যাওয়া আর তার ছেলের কোন খোঁজ খবর আছে নাকি তা জানা। কিন্তু এক মাস অতিক্রান্ত হয়ে এখন দেড় মাস অতিক্রান্ত হওয়ার পথে, ছেলের কোন খোঁজ না পেয়ে মা বিমর্ষ হয়ে মঙ্গলবার উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দারস্ত হয়।

বেবি দে আরো জানান, থানা কর্তৃপক্ষ নাকি বলেছে এখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে নির্বাচন ঘোষণা হওয়ার পর আর এই ধরনের কাজ করা সম্ভব নয়। নির্বাচন অতিক্রান্ত হয়ে গেলে তারপর ছেলের খোঁজ নিতে যাওয়ার জন্য।

নির্বাচন কমিশনের কোন ধরনের এই আশ্চর্যজনক সার্কুলার আছে কিনা তা কারোর জানা নেই। দায়িত্ব এড়াতে থানা কর্তৃপক্ষ অদ্ভুত অদ্ভুত যুক্তি প্রদর্শন করে চলেছে। থানা থেকে একটি ১০ বছরের শিশু কেমন করে হারিয়ে যায় তা কর্তৃপক্ষই ভালো জানেন।

প্রশ্ন উঠছে তারা অর্থাৎ থানা কর্তৃপক্ষ ১০ বছরের শিশুটিকে নিয়ে কি করেছে বা কোথায় পাঠিয়েছে। কেমন অবস্থায় ছেলেটি রয়েছে তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ধর্মনগরবাসীর মনে দানা বাঁধতে শুরু করেছে। ছি ছি রব উঠেছে ধর্মনগরের আরক্ষা দপ্তরকে নিয়ে এবং ধিক্কার জানাচ্ছে ধর্মনগরবাসী ধর্মনগরের থানা কর্তৃপক্ষকে।

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top