নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ: রাতের আঁধারে কালী প্রতিমায় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনা মঙ্গলবার গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
সম্ভবত এই প্রথম রাজ্যের ইতিহাসে না শুধু দেশের ইতিহাসে এই নেক্কারজনক ঘটনাটি ঘটলো এয়ারপোর্ট থানার অন্তর্গত লক্ষ্মীলুঙ্গা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীররাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের পেছনে বটগাছের নিচে রাখা এক কালী প্রতিমা ও রাবার বাগানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় জনগনরা আগুন নিয়ন্ত্রণে আনে সম্মিলিতভাবে। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ।
এই ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। এখন দেখার পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। তবে প্রতিমাতে আগুন লাগানোর মতো এই নেক্কারজনক ঘটনায় গোটা এলাকায় ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিমত একাংশের।

