রাঁচি, ১৫ মার্চ (হি.স.) : ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদকে ডেকে পাঠাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। আগামী ৪ এপ্রিল অম্বা প্রসাদকে তলব করা হয়েছে, পাশাপাশি তাঁর ভাই অঙ্কিত সাও-কেও সমন পাঠিয়েছে ইডি। অঙ্কিতকে ডাকা হয়েছে ৫ এপ্রিল। অবৈধ বালি খনন, জমি দখল সংক্রান্ত মামলায় ইডি-র সমন।
এর আগে গত ১২ মার্চ অবৈধ বালি খনন, জমি দখল এবং তোলাবাজির অভিযোগে অম্বা প্রসাদের বাসভবন এবং অন্যান্য স্থানে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ সময় তল্লাশির পর নগদ টাকা ও বেশ কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় ইডি। এবার অম্বা প্রসাদ ও তাঁর ভাইকে ডেকে পাঠাল ইডি।

