News Flash

Image

গবাদি পশুর কাটা মৃতদেহ সহ আটক তিন

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১১ মার্চ:  উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ডাইনছড়া গাঁওসভার অধীনে চান্দ্রাইপাড়া এলাকায়  গৃহপালিত গো মাতার মৃতদেহ কেটে পাচার করার পথে স্থানীয়রা আটক করে ৩জনকে। 

এলাকায় এই হিন্দু সমাজে অবৈধ কাণ্ডকারখানা করার ফলে স্থানীয়রা উত্তেজিত হয়ে কাঞ্চনপুর থানায় খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে গোমাতাকে কাটার অপরাধে ৩জনকে আটক করে তাদেরকে তল্লাশি চালিয়ে বস্তাবন্দী গোমাতার কাটা অংশগুলিকে উদ্ধার করে। 

পরে স্থানীয়দের উত্তেজনায়  তিনজনকে কাজে লাগিয়ে সেগুলিকে গর্ত করে গো মাতার কাটা অংশগুলি সমাধি দেওয়ানো হয়।। সর্বশেষে গৃহপালিত গোমাতার মৃতদেহ কাটার অপরাধে ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

 জানা গিয়েছে  ঐ ৩ জনের বাড়ি কাংরাই এলাকায়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য। আটককৃত তিন  ব্যক্তি জানায় গোমাতার মালিক হলেন সুধাময় নাথ। গোমাতাটিকে লালন পালন করার জন্য অজিত রিয়াং এর কাছে বেশ কয়েক বছর ধরে দিয়েছিলেন গো মাতার মালিক সুধাময় নাথ। 

শনিবার যখন অজিত রিয়াং এর বাড়িতে গোমাতাটির মৃত্যু হয় ঠিক তখনই অজিত রিয়াং গো মাতার মালিক সুধাময় নাথকে এই মৃত্যুর খবর দিলে মালিক জানিয়েছেন গোমাতার মৃতদেহটি সমাধি দিয়ে দাও। তবে অজিত রিয়াং এটি কেটে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তার তাতেই বাঁধে বিপত্তি। 

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top