News Flash

  • Home
  • খেলা
  • বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশনে জয় দিয়ে শুরু জেসিসি-র
Image

বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশনে জয় দিয়ে শুরু জেসিসি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। জয় দিয়ে শুরু জেসিসি-র। প্রথম ম্যাচে ৭ উইকেটে শতদল সংঘ কে হারিয়ে সুপার লিগে দারুণ সূচনা জয়নগর ক্রিকেট ক্লাবের।‌ খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে। সকালে ম্যাচ শুরুতে শতদল সংঘ প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২২.৪ ওভার খেলে ৮৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে জেসিসি ২২ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে রিমন সাহার ৩৬ রান ও অভিনব ভাটের ২৬ রান উল্লেখযোগ্য। শতদলের অর্পিত প্যাটেল সর্বাধিক ৩৪ রান পেয়েছিল। বোলিংয়ে অর্জুন দেবনাথ ও ইন্দ্রজিৎ দেবনাথ দুটি করে উইকেট পেয়েছে। রিমন সাহা পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top