News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশ রাজ্য সচিবালয় ভবনে আগুন, জরুরি নির্দেশিকা মুখ্যমন্ত্রী যাদবের
Image

মধ্যপ্রদেশ রাজ্য সচিবালয় ভবনে আগুন, জরুরি নির্দেশিকা মুখ্যমন্ত্রী যাদবের

ভোপাল, ৯ মার্চ (হি.স.) : আগুন লাগল মধ্যপ্রদেশের রাজ্য সচিবালয় বল্লভ ভবনে। শনিবার সকাল ৯.৩০ নাগাদ বহুতলে আগুন লাগার বিষয়টি প্রথম সাফাই কর্মীদের নজরে আসে। তাঁরাই দমকলে খবর পাঠায়। যদিও আগুনে কোনও হতাহতের খবর মেলেনি। দমকল কর্মীদের তৎপরতায় মধ্যপ্রদেশের রাজ্য সচিবালয় ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের দমকল আধিকারিক রামেশ্বর নীল জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে, শুধু সচিবালয়ের তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হচ্ছে, ওখানেই জরুরি নথিপত্র রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, আমি কালেক্টরের কাছ থেকে জানতে পেরেছি যে ভোপালের বল্লভ ভবন রাজ্য সচিবালয়ের তৃতীয় তলায় বিধ্বংসী আগুন লেগেছে। যাদব বলেন, আমি সিএসকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছি। আগুন লাগার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। যদিও আমাকে জানানো হয়েছে যে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। এই ধরনের কোনও ঘটনা যাতে আর না ঘটে সে জন্য আমরা নির্দেশনা জারি করেছি। আমি আশা করবো যাতে এমন কোনও ঘটনা আর না ঘটে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top