News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ও সংবর্ধনা
Image

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ও সংবর্ধনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।। মহিলা ক্রিকেটারদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ। সাফল্য অর্জনকারী মহিলা ক্রীড়াবিদদের সংবর্ধনা জ্ঞাপন। ‌আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আজ, শুক্রবার এক দারুন উদ্যোগ বাস্তবায়িত করেছে। প্রথমত, এবারকার ক্রিকেট মরশুমে জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটে গ্রুপ লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্যায়ে উন্নীত রাজ্য দলের ক্রিকেটারদের সংবর্ধিত করা হয়েছে। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যের বেশ ক-জন সাফল্য অর্জনকারী মহিলা ক্রীড়াবিদ যেমন ফুটবলার গুলটি চৌধুরী, অ‌্যাথলেট মিতালী দেবনাথ, কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তী, দাবাড়ু আর্শিয়া দাস কে সংবর্ধনা জানানো হয়েছে। পাশাপাশি মহিলা ক্রিকেটারদের নিয়ে টিসিএ-গ্রীন ও টিসিএ-ব্লু এই দুটি দলের মধ্যে একটি টি-১০ প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। টিসিএ-গ্রিন টিম প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৭৬ রান সংগ্রহ করলে জবাবে টিসিএ-ব্লু টিম ৬৮ রানে ইনিংস শেষ করে। শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে এমবিবি স্টেডিয়ামে আয়োজিত এই প্রীতি ক্রিকেট ম্যাচ ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ঘিরে সংশ্লিষ্ট ক্রীড়া মহলে সকলের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী পাপিয়া দত্ত, সমাজসেবক সুবল ভৌমিক প্রমূখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন টিসিএ-র সভাপতি তপন লোধ। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান টিসিএ-র সচিব সুব্রত দে। টিসিএ-র বিভিন্ন কমিটির কর্মকর্তা এবং গভর্নিং বডির সদস্যরাও উপস্থিত ছিলেন।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top