বাগদা, ৭ মার্চ (হি.স): বাগদায় যুবকের গলা কাটা দেহ উদ্ধার। বৃহস্পতিবার ভর সন্ধ্যায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বাগদা হাসপাতাল সংলগ্ন কৃষি মান্ডির পেছন থেকে যুবকের গলা কাটা দেহ দেখতে পাওয়া যায়। প্রথমে গ্রামবাসীরা দেখতে পায়। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘনাস্থলে পৌছায় বাগদা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকের নাম পীযুষ হালদার(৩৫)। বাগদা থানার নছেপোঁতা এলাকার বাসিন্দ। পীযুষ চাষাবাদ করতে বলে জানা যায়। কিন্তু কি কারনে তার খুন হয়েছে তা এখনো পর্যন্ত ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সরকারি হাসপাতালে।

