লখনউ, ৪ মার্চ (হি.স.) : সামাজিক মাধ্যম এক্স-এর বায়ো পরিবর্তন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার যোগী, এক্স-এর বায়ো পরিবর্তন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে তাঁর নামের সামনে ‘মোদী কা পরিবার’ লিখেছেন।
তেলেঙ্গানার জনসভায় “আইএনডিআই” জোটকে নিশানা করে প্রধানমন্ত্রী মোদী গোটা দেশকে নিজের পরিবার বলে বর্ণনা করেছিলেন। এরপর প্রধানমন্ত্রীর সমর্থনে দেশের শীর্ষ পর্যায়ের বিজেপি নেতারা তাঁদের নামের সামনে ‘মোদীর পরিবার’ লিখে দিয়েছেন। একইভাবে সোমবার যোগী আদিত্যনাথ তাঁর এক্স হ্যান্ডেলের বায়ো পরিবর্তন করে নিজের নামের সামনে ‘মোদীর পরিবার’ লিখেছেন। ২০১৯ সালের শুরুতে, প্রধানমন্ত্রীর ‘চৌকিদার’ স্লোগানের পরে সারাদেশের বিজেপি নেতারা এমনকি সাধারণ জনগণও সামাজিক মাধ্যমে তাঁদের নামের আগে ‘ম্যায় ভি চৌকিদার’ লিখেছিলেন।

