রাজৌরিতে দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে মৃত্যু এক জওয়ানের

রাজৌরি, ৪ মার্চ (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে এক জওয়ানের মৃত্যু হয়েছে। রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে নিযুক্ত এক জওয়ানের বন্দুক থেকে আচমকাই গুলি বেরিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। মৃত জওয়ানের নাম বলবীর সিং।

তিনি রাজৌরি জেলার নওশেরা ব্রিগেডের অধীনে নিয়ন্ত্রণ রেখার কাছে দায়িত্বে নিযুক্ত ছিলেন। জওয়ানের দেহ ময়নাতদন্ত এবং আইনী প্রক্রিয়ার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছেন যে এই মৃত্যুর আইনী ব্যবস্থা ও তদন্ত শুরু করা হয়েছে।