News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক স্বামী-স্ত্রী
Image

১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২১ ফেব্রুয়ারি: বহি:রাজ্য থেকে প্রতিনিয়তই নেশাজাতীয় সামগ্রী রাজ্যে নিয়ে আসা অব্যাহত রয়েছে। একাজে পুরুষদের পাশাপাশি মহিলারাও ক্রমাগত জড়িয়ে পড়তে শুরু করেছে। ত্রিপুরা থে‌কে অস‌মের ক‌রিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি‌তে এ‌সে ড্রাগস সংগ্রহ ক‌রে ফের নিজ গন্ত‌ব্যে ফেরা হল না ত্রিপুরার এক দম্প‌তি‌র

আগাম খব‌রের ভি‌ত্তি‌তে তারা ধরা প‌ড়ে স্থানীয় পু‌লি‌শের পাতা জা‌লে। ধৃত‌দের ম‌ধ্যে একজন পুরুষ ও অন‌্যজন ম‌হিলা। তারা সম্প‌র্কে স্বামী স্ত্রী বলে জানা গেছে, স‌ঙ্গে ছিল তা‌দের এক‌টি শিশুও।

একা‌ন্ডে পাথারকা‌ন্দি থানার ইন্স‌পেক্টর ও‌সি দীপক দাস জানান যে বুধবার দুপু‌রে এক‌টি অ‌টো‌তে ক‌রে ত্রিপুরার এই দম্প‌তি স্থানীয় কোনও এক গোপন ডেরা থে‌কে নি‌ষিদ্ধ ড্রাগস সংগ্রহ ক‌রে বাইপাস সড়‌ক ধ‌রে ত্রিপুরায় পৌছার মতল‌বে ওএন‌জি‌সি এলাকার উনামগাঁওয়ে পৌছা‌লে আগাম খব‌রের ভি‌ত্তি‌তে পু‌লিশ তা‌দের পাকড়াও ক‌রে তল্লা‌শি ক‌রে। এ‌তে তা‌দের কাছ থে‌কে বি‌ভিন্ন কা‌লো রং‌য়ের প্লা‌ষ্টি‌কের প‌্যা‌কে‌টে মোড়া মোট ১০ হাজার নেশা জাতীয় ইয়াবা ট‌্যাব‌লেট বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজা‌রি মূল্য কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার মত হ‌বে বলে জানিয়েছে পুলিশ ।

ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বিলাল হো‌সেন ও তার স্ত্রী তস‌লিমা আক্তার।তা‌দের বা‌ড়ি ত্রিপুরার বক্সনগ‌রের কলম‌চোরায়। ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ। এ কা‌ন্ডে স্থানীয় কে বা কারা জ‌ড়িত তাও পু‌লি‌শ তদন্ত করছে বলে  ও‌সি জা‌নি‌য়ে‌ছেন।

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top