News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদিবাসী জনগোষ্ঠী আধুনিক উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হোক, তা কাম্য নয় : রাষ্ট্রপতি
Image

আদিবাসী জনগোষ্ঠী আধুনিক উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হোক, তা কাম্য নয় : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): প্রযুক্তি, আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ অবদান, আমাদের জীবনকে সহজ করেছে। আমাদের আদিবাসী জনগোষ্ঠী আধুনিক উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হোক, এটা কাম্য নয়। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, “আদিবাসী জনগোষ্ঠীর অবদান দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার আদি মহোৎসব ২০২৪-এর উদ্বোধন করেছেন। এদিন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে বার্ষিক জাতীয় আদিবাসী উৎসব আদি মহোৎসব ২০২৪-এর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি৷ আদিবাসী ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য এই আদি মহোৎসবের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাও।

রাষ্ট্রপতি এদিন বলেছেন, “আধুনিকতার অগ্রগতি হয়েছে, ধরিত্রী মা এবং প্রকৃতির অনেক ক্ষতি হয়েছে। উন্নয়নের উন্মাদনার দৌড়ে প্রকৃতির ক্ষতি ছাড়া উন্নতি সম্ভব নয়, এই বিশ্বাসের প্রত্যয় দেওয়ার পরিবেশ তৈরি করা হয়েছিল। অথচ সত্য একেবারে বিপরীত। সারা বিশ্বে আদিবাসী সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে। আমাদের আদিবাসী ভাই-বোনেরা নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশেপাশের পরিবেশ, গাছপালা এবং প্রাণীদের যত্ন নিয়ে আসছে। আমরা তাঁদের জীবনধারা থেকে অনুপ্রেরণা নিতে পারি।” রাষ্ট্রপতির কথায়, যখন সমগ্র বিশ্ব বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন আদিবাসী সম্প্রদায়ের জীবনধারা আরও অনুকরণীয় হয়ে উঠেছে।”

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top