রেলপথে ভ্রমণ সহজলভ্য করতে যাত্রীদের ভর্তুকি দিয়েছে সরকার : জি কিষান রেড্ডি

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): রেলপথে ভ্রমণ সহজলভ্য করতে যাত্রীদের ভর্তুকি দিয়েছে সরকার। বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জি কিষান রেড্ডি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী রেড্ডি বলেছেন, “যাত্রীরা টিকিটের মূল্যের মাত্র ৫৩ শতাংশ প্রদান করেন। ট্রেনে ভ্রমণকারী প্রতিটি যাত্রীকে ৪৭ শতাংশ ভর্তুকি দেওয়া হয়।”

কেন্দ্রীয় মন্ত্রী রেড্ডি আরও বলেছেন, “ভারত এখন দ্রুত ক্রমবর্ধনশীল রেলওয়ে নেটওয়ার্ক সিস্টেম হয়ে উঠেছে। ২০২৩ অর্থবছরে ভারত সরকার কর্তৃক ৫২৪০ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হয়েছিল। মাত্র এক বছরে, ভারতে রেলপথ স্থাপন করা হয়েছে সুইজারল্যান্ডের মতো দেশের সমগ্র রেলওয়ে নেটওয়ার্কের সমান। ২০১৪-২০২৩ সাল থেকে ভারতে ২৫৪৩৪ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ স্থাপন করা হয়েছে। ২০১৩-১৪ সালের তুলনায় ২০২৩-২৪ বছরে রেলের বাজেট বেড়েছে ৮ গুণ।”