আগরতলা ,৫ ফেব্রুয়ারি: জনজাতি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ প্রদানের দাবিতে আগরতলা মহিলা কলেজে ডেপুটেশনে মিলিত হয়েছে টিএসইউ।
সংগঠনের জনৈক ছাত্র বলেন,ত্রিপুরার অন্যতম কলেজের মধ্যে রয়েছে মহিলা কলেজে ,বিবিএমসি কলেজ ,এমবিবি কলেজ। কিন্তু ওই তিনটি কলজের মধ্যে উপজাতি কল্যাণ স্কলারশিপ নিয়ে বিভিন্ন ব্রিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এমনকি তিনটি কলেজের মধ্যে উপজাতি কল্যাণ স্কলারশিপ নিয়ে নিয়ম আলাদা রয়েছে।
এদিন তিনি আরও বলেন, স্কলারশিপের্ ক্ষেত্রে কোনো এসটি বিভাগের ৫ জন ছাত্র একসাথে ভাড়া থাকলে বা কোনো বেসরকারি ছাত্র নিবাসে ৫জন থাকলে তাদের আলাদাভাবে হোস্টেল দেওয়া হয়। দুর্ভাগ্যের বিষয় এই নিয়মকে এম বিবি কলজে ও বিবিএমসি কলেজ স্বীকার করলে ও মহিলা কলেজে মান্যতা দিচ্ছে না ।

