News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় পঞ্চম শ্রেণির ছাত্রীর মুণ্ডহীন দেহ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন
Image

মালদায় পঞ্চম শ্রেণির ছাত্রীর মুণ্ডহীন দেহ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন

মালদা, ১ ফেব্রুয়ারি (হি.স.): মালদায় দু’দিন নিখোঁজ থাকার পর বুধবার রাতে উদ্ধার হল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মুণ্ডহীন দেহ। মৃতদেহের মাথাটি অন্য জায়গা থেকে খুঁজে পাওয়া গিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফাতার করা হয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। মালদার ইংরেজবাজারের বালুরচর এলাকার ঘটনা। মৃতা ছাত্রী স্থানীয় একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া ছিল।

তার বাবা মনোজ কেশরী এক জন ব্যবসায়ী। গত সোমবার বাড়ির সামনে থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই ছাত্রী। বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পরেও মেয়েকে না পাওয়া যাওয়ায় তাঁর বাড়ির লোকজন খবর দেন থানায়। পুলিশ তদন্ত শুরু করে, এরইমধ্যে বুধবার গভীর রাতে নিখোঁজ ওই ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয় ইংরেজবাজার শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে আম বাজার এলাকায়।

প্রাথমিক ভাবে মুণ্ডটি পাওয়া যায়নি। পরে দেহ থেকে ১০০ মিটার দূরে একটি পরিত্যক্ত গুদাম ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে মুণ্ডটিও। দেহটি ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম শ্রীকান্ত কেশরী। তাঁকে জেরা করা হচ্ছে।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top